1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদম-থানচি সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা: দুই পর্যটক আহত একজন চট্টগ্রামে রেফার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

আলীকদম-থানচি সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা: দুই পর্যটক আহত একজন চট্টগ্রামে রেফার

মুহাম্মদ সালাহা উদ্দীন, স্টাফ রিপোর্টার, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহা উদ্দীন, স্টাফ রিপোর্টার, 

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক বাইকার আহত হয়েছেন। বৃহস্পতিবার(২৬ মার্চ) বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—আব্দুল আল মামুন (পিতা: রুস্তম আলী) ও ইমতিয়াজ (পিতা: আবুল কালাম আজাদ)। তাদের উভয়ের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকরা মোটরসাইকেলে করে থানচি থেকে আলীকদমে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ১৯ কিলোমিটার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন গুরুতর আহত হন। পরে স্থানীয় টুরিস্ট গাড়ি চালকরা দ্রুত আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে, গত ২৪ মার্চ চারজন পর্যটক দুইটি মোটরসাইকেলে করে বান্দরবান হয়ে থানচি ভ্রমণে যান এবং সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আলীকদম থানার এসআই ইয়ামিন আহমেদ জানান, আহতদের পরিবারের কাছে ইতোমধ্যে খবর পাঠানো হয়েছে। এদিকে, পাহাড়ি দুর্গম সড়কে বারবার দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা পর্যটকদের আরও সতর্কভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট