1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার।

​মো: রাশিদুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

​মো: রাশিদুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সঙ্ঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানে আটককৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত সাফিজ উদ্দিন সাফি সর্দারের দুই ছেলে স্বাধীন (২৮) ও শাহাদাত সর্দার (২৫)। এছাড়া রয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছেউটি খলপাড়া এলাকার মৃত শফি মিয়ার ছেলে মোঃ আকাশ (২৭) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাদিহাটি এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মোঃ শাকিল (২৫)। আকাশ ও শাকিল উভয়েই বর্তমানে কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত সঙ্ঘবদ্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চলন্ত যানবাহন ও পথচারীদের গতিরোধ করে ডাকাতির পরিকল্পনা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে এই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো লম্বা ছুরি, লোহার চাপাতি এবং কালো রঙের লম্বা বৈদ্যুতিক কেবল উদ্ধার করা হয়েছে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট