1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারল পাকিস্তান অনূর্ধ্ব-২০ সাফের সেমিফাইনালে বাংলাদেশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুর, কালিয়াকৈর, ঢালজোড়া ইউনিয়নের বেপারী বংশ ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন স্কুল ছাত্রী 🚨 জরুরি সন্ধান বিজ্ঞপ্তি 🚨 ঝটিকা সফরে গিয়ে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার, দালালদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, প্রতিবাদ করায় সপরিবারে খুন ও লাশ গুমের হুমকি জয়দেবপুর থানায় অভিযোগ  টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে বাজিতপুরে কবরস্থানের ওপর গড়ে ওঠা ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবি।

ভিডিও সংবাদ 👇👇

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারল পাকিস্তান অনূর্ধ্ব-২০ সাফের সেমিফাইনালে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করা বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। টুর্নামেন্টের টিকে থাকার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাকিস্তান ৩-০ গোলে পরাজিত হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছিল বাংলাদেশ। সমীকরণ ছিল, পাকিস্তান যদি ভারতের কাছে হেরে যায়, তবে তাদের বিদায় নিশ্চিত হবে এবং একইসঙ্গে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। বৃহস্পতিবারের ম্যাচে সেই সমীকরণই সত্য হলো; বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান। মালদ্বীপে চলমান এই টুর্নামেন্টে আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। এই ম্যাচটি এখন রূপ নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। বর্তমানে বাংলাদেশ ও ভারত উভয়ের সংগ্রহ সমান ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। বাংলাদেশ যদি ভারতকে পরাজিত করতে পারে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে। আর ম্যাচটি ড্র হলে বা বাংলাদেশ হেরে গেলে রানার্সআপ হিসেবে শেষ চারে খেলবে লাল-সবুজের দল। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ১ এপ্রিল দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের জয়ী দুই দল ৩ এপ্রিল শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট