1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের উদ্যোগে দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৭ মার্চ) থেকে শনিবার (২৮ মার্চ) পর্যন্ত পবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকার আয়োজনে এবং পল্লী সঞ্চয় ব্যাংক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাজশাহী আঞ্চলিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সিনিয়র অফিসার মোসাঃ নুরুনাহার। প্রশিক্ষণ পরিচালনা করেন রাজশাহী জেলা আঞ্চলিক কর্মকর্তা মোঃ মুনজুর আহমেদ।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ের সিস্টেম এনালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহ্ইয়া তানহার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জুয়েল দাস এবং সিনিয়র অফিসার সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে রাজশাহীর গোদাগাড়ী, মোহনপুর, পবা ও তানোর উপজেলার বিভিন্ন শাখা ও রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের মোট ৭২ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক ব্যাংকিং সেবা প্রদান, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকার আয়োজনে এবং পল্লী সঞ্চয় ব্যাংক জেলা (আঞ্চলিক) কার্যালয়, রাজশাহীর সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট