1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার নামছেন নির্বাচনী ময়দানে। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আসিফ মাহমুদের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপিসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

জন্ম ও শিক্ষা: ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগরে জন্ম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। রাজনৈতিক পথচলা: ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উত্থান। পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। গণঅভ্যুত্থানের নেতৃত্ব: ২০২৪ সালের জুলাই আন্দোলনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক হিসেবে রাজপথ কাঁপিয়েছেন। ৫ আগস্টের ঐতিহাসিক ‘লং মার্চ টু ঢাকা’র ঘোষণা ছিল তারই দেওয়া। প্রশাসনিক অভিজ্ঞতা: ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে শপথ নেন। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পদত্যাগ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজপথে নেতৃত্বের অভিজ্ঞতা এবং মন্ত্রণালয় পরিচালনার প্রশাসনিক দক্ষতা আসিফ মাহমুদকে নির্বাচনী দৌড়ে অনেকখানি এগিয়ে রাখবে। এনসিপি সমর্থকদের দাবি, আসিফ মাহমুদের প্রার্থিতা ঢাকা দক্ষিণের তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট