1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

উজ্জ্বল চন্দ্র মন্ডল
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর

সোমবার (৩০/০৩/২৬ ইং) সন্ধায় মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন ফলের আড়তে আয়োজিত সালিশ বৈঠকে কথা কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আড়তের অপর এক কর্মীকেও পিটিয়ে আহত করা হয়।

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার ভুরঘাটা ফলের আড়তের “জুনায়েদ ফল ভান্ডার” এর মালিক জয়নাল সরদার ও তার ছোট ভাই রানা সরদার (২২) এর সাথে একই এলাকার খুচরা ফল ব্যবসায়ী রফিক মোল্লার সাথে ২৯ মার্চ রবিবার সকালে ফল কেনাবেচা নিয়ে বাক-বিতন্ডা হয়। সেই বাক-বিতন্ডার সালিক ডাকা হয় সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায়। ভুরঘাটার মাহিয়া ফল ভান্ডারে সালিশ চলাকালীন সময়ে দুই পক্ষের বাক-বিতন্ডার সৃষ্টি হলে রফিক মোল্লা ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে রানা সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে জুনায়েদ ফল ভান্ডারের কর্মী রাকিব হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং আড়তে থাকা নগদ টাকা লুট করে আততায়ীরা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ভুরঘাটায় ফল কেনাবেচা নিয়ে সালিশ বৈঠকে মারামারির কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট