1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী

নগরবাসীর উন্নত সেবা নিশ্চিত করতে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।সভায় প্রশাসক বলেন, চলতি অর্থবছরের জুন মাসের মধ্যে গত তিন অর্থবছরের তুলনায় বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। তিনি উল্লেখ করেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর সেবা দিতে হলে সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য, আর সেই সক্ষমতার মূল ভিত্তি হচ্ছে রাজস্ব আদায়।তিনি আরও বলেন, বিদ্যমান কর আদায়ের পাশাপাশি বকেয়া রাজস্ব সংগ্রহে জোর দিতে হবে এবং আইন অনুযায়ী নতুন আয়ের উৎস খুঁজে বের করতে হবে। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক বলেন, কর আদায়ের ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। সেবাগ্রহীতাদের আস্থা অর্জনই রাজস্ব বৃদ্ধির অন্যতম শর্ত বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কর আদায় কার্যক্রমে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।সভায় যানজট নিরসন, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাকসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট