1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ইরানের আকাশসীমায় হানা মার্কিন এফ-১৫ ও এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
র‌্যাব কি থাকবে নাকি বিলুপ্ত হবে যা জানালেন নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ ওসিসহ আহত ৮ আটক বেশ কয়েকজন জালিয়াতি ও ডুপ্লিকেট এনআইডি কান্ড ওমেন চেম্বারের সাবেক নেত্রী শাহিনুর গ্রেপ্তার রোহিত শর্মাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড চেন্নাইয়ের বিপক্ষে গড়লেন ইতিহাস ঘুম থেকে উঠেই কি মাথাব্যথা হয় জানুন এর কারণ ও প্রতিকারের উপায় প্রখর রোদেও ত্বক থাকবে সতে শুধু সানস্ক্রিন নয়, এড়িয়ে চলুন এই ভুলগুলো চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ঘাতক দুলাভাই আটক চরফ্যাশনে তীব্র ডিজেল সংকট সাগরে যেতে পারছে না হাজারো ট্রলার, বিপাকে লাখো জেলে ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না ফ্রান্স সাফ জানালেন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযান নিয়ে চরম উত্তেজনা ট্রাম্পের দাবির মুখে পাল্টা চ্যালেঞ্জ ইরানের

ভিডিও সংবাদ 👇👇

ইরানের আকাশসীমায় হানা মার্কিন এফ-১৫ ও এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিমত্তার মুখে আবারও তছনছ হলো মার্কিন দম্ভ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে তেহরান। শুক্রবার (৩ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশের সময় একটি মার্কিন এফ-১৫ (F-15) যুদ্ধবিমানকে নিখুঁত নিশানায় ভূপাতিত করে ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী। এর রেশ কাটতে না কাটতেই দিনের শেষভাগে পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ (A-10) থান্ডারবোল্ট যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর বিমানটি পারস্য উপসাগরে আছড়ে পড়ে বলে নিশ্চিত করেছে সামরিক সদরদপ্তর।

এই ঘটনার পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেকোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন বা উস্কানির দাঁতভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে এই বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট