
হবিগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার মুনজরা খাতুন (৬০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র্যাব-৯
শনিবার দুপুরে র্যাব জানায়, ইয়াবা ব্যাবসায়ী মুনজরা বাসে করে শহরের দিকে ইয়াবা নিয়ে আসছেন- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ সদর থানার নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় র্যাব।
এ সময় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামালে ওই বাসের চালকের পেছনের সিটে বসা মুনজরা পালানোর চেষ্টা করেন। তখন র্যাব তাকে আটক করে।আটকের পর নারী পুলিশ সদস্য দিয়ে মুনজরার দেহ তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রঙের পলিথিনের ১৫টি প্যাকেট থেকে ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী।
শনিবার ৪/৪/২০২৬ইং দুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।