
আনিসুজ্জামান, উপজেলা প্রতিনিধি,(কিশোরগঞ্জ)
০২এপ্রিল,বৃহস্পতিবার)জনগণের চলার রাস্তা। যেখানে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে কোনাপাড়া, মঞ্জিলের কান্দা, দেবালের কান্দার মানুষ জন, বাড়ি ঘর নির্মাণ এর জন্যে লড়ি, ট্রাক্টর ইত্যাদি যানবাহন চলাচল করে।রাস্তাটি আউয়াল মেম্বার সাহেবের মাঠের থেকে কোনাপাড়া জামে মসজিদ হয়ে বাচ্চু মিয়ার বাড়ি হয়ে রেললাইনে গিয়ে লাগছে। উল্লেখ্য এ রাস্তায় দিয়ে একটি মসজিদ ,একটি মাদ্রাসা, একটি ব্রাক স্কুল ,ও একটি কিন্ডারগার্ডেন স্কুল এর ছাত্র-ছাত্রী এই রাস্তায় যাতায়াত করে।
কিন্তু, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সড়ক দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে, ছবিতে দৃশ্যমান জায়গাটি কোনাপাড়া জামে মসজিদের সামনে অবস্থিত দুই সাইড দিয়ে জায়গা দক্ষিণ দিকে বাকির ভূঁইয়া বকুল, উত্তর পাশে নাসির উদ্দিন এর জায়গা। ছবিতে উল্লেখিত তীর চিহ্ন দিয়ে নির্দেশিত জায়গা পর্যন্ত পূর্বে রাস্তা ছিল ,পরবর্তীতে দু একদিন আগে বাকির ভুইয়া বকুল রাস্তার উপরে মাটি ফেলে অন্তত দুই ফিট রাস্তার ভিতরে চলে আসে এবং সাইট দিয়ে বেড়া দিয়ে রাস্তাটি সংকুচিত করেছেন উল্লেখ্য রাস্তাটি মূলত 12 ফিট প্রশস্ত ছিল কিন্তু বর্তমান অবস্থা দুই দিক দখল করে 6 ফিটের মত অবশিষ্ট রয়েছে যাহা জনগণের চলাচলের জন্য যথেষ্ট নয় একটা ট্রাক্টর আসলে অন্য একটা যানবাহন চলাচলের জায়গা থাকে না এতে করে জনগণের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। কৃতজ্ঞ থাকবো চেয়ারম্যান/মেম্বার সাহেবের কাছে যদি এই বেহাল সড়কটি গুরুত্ব পায়, এবং দ্রুত দখল মুক্ত করে সংস্কারে উদ্যোগ নেওয়া হয়।