1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁর সাপাহার, জয়পুর পেট্রোল পাম্পে তেল সংকটে সাধারণ জনগণের ভোগান্তি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মা দিলেন সন্তানকে নতুন জীবন সফল কিডনি প্রতিস্থাপন প্রস্রাবের রং গাঢ় হলুদ মানেই কি ডায়াবেটিস জেনে নিন বিশেষজ্ঞের মত শিশুদের মধ্যে বাড়ছে হামের প্রকোপ লক্ষণ ঝুঁকি ও প্রতিকারের পূর্ণাঙ্গ গাইড মস্তিষ্কের টিউমার অবহেলা নয় এই ৭টি লক্ষণ দেখা দিলেই সাবধান! গর্ভবতী মায়েদের খাদ্যতালিকায় রাখা চাই ৬ জরুরি খাবার ডা. তাসনিম জারার পরামর্শ তীব্র গরমে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া ভয়ের কিছু নেই জানুন সমাধান সরকারি ও বেসরকারি টিকা শিশুর দীর্ঘমেয়াদী সুরক্ষায় কোনটি কেন জরুরি বিশ্বকাপ বর্জনের হুমকি ইরানের ভেন্যু বদলালেই কেবল মাঠে নামবে তারা র‌্যাব কি থাকবে নাকি বিলুপ্ত হবে যা জানালেন নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ ওসিসহ আহত ৮ আটক বেশ কয়েকজন

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁর সাপাহার, জয়পুর পেট্রোল পাম্পে তেল সংকটে সাধারণ জনগণের ভোগান্তি

মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা উপজেলা প্রতিনিধি

৫ এপ্রিল ২০২৬ নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী জয়পুর পেট্রোল পাম্পে আজ দেখা গেল এক ভিন্ন চিত্র—যেন তেল এখন “সোনার হরিণ”!সকাল থেকেই পাম্প এলাকাজুড়ে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি। অনেকেই তেল পাওয়ার আশায় একদিন আগেই নিজেদের মোটরসাইকেল রেখে গেছেন পাম্পে। আবার কেউ কেউ সারারাত জেগে প্রহর গুনেছেন, শুধুমাত্র সামান্য জ্বালানি সংগ্রহের আশায়।অভিযোগ, দেশে তেলের কোনো সংকট নেই—এমনটাই বারবার জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জ্বালানিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পর্যাপ্ত পরিমাণ তেল আমদানি হচ্ছে এবং সরবরাহ স্বাভাবিক থাকার কথা।কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সাধারণ মানুষ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, ভোগান্তিতে পড়ছেন চরমভাবে।একজন ভুক্তভোগী বলেন,তেলের সংকট না থাকে, তাহলে আমরা কেন এভাবে কষ্ট করছি? এর দায়ভার কে নেবে?এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও প্রশ্ন—পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেন এই দুর্ভোগ?
সাধারণ মানুষের এই হয়রানির জবাব কে দেবে।কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট