1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে শুরু হলো ৩ সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে শুরু হলো ৩ সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

লৌহজং উপজেলা-এ ৩ সপ্তাহব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর।উদ্বোধন শেষে তিনি উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন।এর মধ্যে উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ ৫টি ইউনিয়নের প্রায় ১৩টি কেন্দ্র ঘুরে দেখেন তিনি।সকাল ৮টা থেকেই উপজেলাজুড়ে টিকাদান কার্যক্রম শুরু হয়।এবারের কর্মসূচিতে প্রায় ২৩ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।টিকাদান কার্যক্রম দুই ধাপে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।প্রথম ধাপে ৫টি ইউনিয়নে এবং পরদিন বাকি ৫টি ইউনিয়নে টিকা প্রদান করা হবে।মোট ২১ দিনব্যাপী এ কর্মসূচি চলবে।ফাহমিদা লস্কর জানান,সব শিশুকে এই টিকার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগে টিকা নেওয়া থাকলেও নির্ধারিত বয়সসীমার সব শিশুকে পুনরায় টিকা দেওয়া হবে।তিনি আরও বলেন,যেসব শিশু বর্তমানে অসুস্থ বা জ্বরে ভুগছে,তাদের সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এ সময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা:বেবি নাজনীন সোহানা উপস্থিত ছিলেন।এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।উপস্থিত ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো:মানিক মিয়া।আরও ছিলেন এমটিএপিআই নাঈম হৃদয় ও স্বাস্থ্য পরিদর্শক কাজী মোস্তাফিজুর রহমান।স্বাস্থ্য বিভাগ জানায়,হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত কার্যকর।সবার সহযোগিতায় কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট