1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বানিয়াচংয়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলী হোসেনের মৃত্যু মাননীয় এমপিসহ হাজারো মুসল্লীর অংশ গ্রহনে জানাজা ও দাফন সম্পন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মস্তিষ্কের টিউমার অবহেলা নয় এই ৭টি লক্ষণ দেখা দিলেই সাবধান! গর্ভবতী মায়েদের খাদ্যতালিকায় রাখা চাই ৬ জরুরি খাবার ডা. তাসনিম জারার পরামর্শ তীব্র গরমে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া ভয়ের কিছু নেই জানুন সমাধান সরকারি ও বেসরকারি টিকা শিশুর দীর্ঘমেয়াদী সুরক্ষায় কোনটি কেন জরুরি বিশ্বকাপ বর্জনের হুমকি ইরানের ভেন্যু বদলালেই কেবল মাঠে নামবে তারা র‌্যাব কি থাকবে নাকি বিলুপ্ত হবে যা জানালেন নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ ওসিসহ আহত ৮ আটক বেশ কয়েকজন জালিয়াতি ও ডুপ্লিকেট এনআইডি কান্ড ওমেন চেম্বারের সাবেক নেত্রী শাহিনুর গ্রেপ্তার রোহিত শর্মাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড চেন্নাইয়ের বিপক্ষে গড়লেন ইতিহাস ঘুম থেকে উঠেই কি মাথাব্যথা হয় জানুন এর কারণ ও প্রতিকারের উপায়

ভিডিও সংবাদ 👇👇

বানিয়াচংয়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী আলী হোসেনের মৃত্যু মাননীয় এমপিসহ হাজারো মুসল্লীর অংশ গ্রহনে জানাজা ও দাফন সম্পন্ন

শাব্বীর আহমদ শিবলী নোমানী বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী নোমানী বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি নেতা ওবিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম আলী হোসেন(৫৫)মিয়ার মৃত্যু।সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মী সহ হাজারো মুসল্লীগনের অংশ গ্রহনের মধ্যে দিয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।পরে এলাকাবাসীর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।আজ ৪ঠা এপ্রিল(শনিবার) বাদ আছর নামাজ শেষে পূর্বগড় সরকারি প্রাথমিক স্কুল মাঠে জানাজার নামাজে অংশগ্রহণ করেন হাজারো মুসল্লীগন।মরহুম আমিনুল ইসলাম মোহাম্মদ আলী হোসেনের জানাজার নামাজ তাঁর ভাতিজা হাফেজ রাফি মিয়ার ইমামতিতে সম্পন্ন হয়েছে।জানাজা নামাজের পূর্বে মুহূর্তে নিহত আলী হুসেন মিয়া সম্পর্কে সংসদ সদস্য সহ দলীয় নেতৃবৃন্দ সকলের উদ্যেশে করে কিছু বক্তব্য রাখেন।এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করে তাদের পাশে থাকার জন্য বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দের প্রতি আহবান রাখেন হবিগঞ্জের (০২-আসন) বানিয়াচং-আজমিরীগঞ্জ এর সংসদ সদস্য আবু মুনসুর শাখাওয়াত হাসান ডাঃজীবন।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি সাবেক আহবায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান,বানিয়াচং উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসাইন মারুফ ও নিহত আলী হুসেন মিয়ার ছোট্ট ভাই ছাত্রদল নেতা দেলোয়ার মিয়া।এছাড়া নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা ফরহাদ হোসেন বকুল,সাবেক সাধারণ সম্পাদক ও ২নং ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া,বিএনপি যুগ্ম সম্পাদক মখলিছুর রহমান আবু লস্কর,বিএনপির নেতা মহিবুর রহমান বাবলু,বিএনপি নেতা আমজাল হোসেন,বিএনপি নেতা মনজুর মিয়া,বিএনপি নেতা মোসাদ্দেক মিয়া,যুবদলসাবেক উপজেলা ছাত্রদল প্রচার সম্পাদক ও বিএনপি নেতা আশরাফ এলাহী,বিএনপি নেতা কাওসার মিয়া,বিএনপি নেতা মকসুদ মিয়া,বিএনপি নেতা সেলিম মিয়া,যুবদল নেতা মুরাদ মিয়া,সাবেক কলেজ ছাত্রদল সভাপতি ও যুবনেতা মিজানুর রহমান চৌধুরী রুমন,সাবেক ছাত্রদল নেতা সাগর মল্লিক,যুবদল নেতা ইয়াজউদ্দিন রাসেল,যুবদল নেতা সালাউদ্দিন ফয়সাল,সেচ্চাসেবক দলের সদস্য সচিব হাসান চৌধুরী,ছাত্রদল নেতা বাবু খান,ছাত্রদল নেতা রকি মিয়া,ছাত্রদল নেতা সুয়েম,ছাত্রদল নেতা রাহুল চৌধুরী,ছাত্রদল নেতা কবির মিয়া,ছাত্রদল নেতা ইজাজুর,জাসাস নেতা ইমরুল হোসেন,যুব নেতা মিলন মেম্বার,যুব নেতা আনহার মিয়া,যুব নেতা সবুজ মিয়া,যুবদলের কলেজ উপজেলা ছাত্রদল আহবায়ক মুবাশ্বির আহমেদ মজনু,গন অধিকার পরিষদের নেতা তৌহিদ হাসান ও আনছার মিয়া।বিএনপি সমর্থিক সাংবাদিক নেতা শাহিবুর রহমান ও ফজলে এলাহী জাদু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত,শত নেতাকর্মীরা জানাজায় অংশ গ্রহণ করেন।এছাড়াও সরকারি/বেসরকারি চাকরিজীবী,আইনজিবী,বিভিন্ন ইউনিয়নের জন-প্রতিনিধি,বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন,বিভিন্ন এলাকার ছান্দের সর্দার প্রদানগন সহ এলাকার সর্দার প্রধান ও ছান্দবাসীর নানান শ্রেণী পেশার হাজারো মুসল্লীগনের অংশগ্রহণের মধ্যে দিয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে এলাকাবাসীর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।উল্লেখ্য মরহুম আমিনুল ইসলাম মোহাম্মদ আলী হোসেন মিয়া ৪ এপ্রিল(শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে,গত ২৭ মার্চ(শুক্রবার)হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এডোরা প্রাইভেট মেডিকেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে এক সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। দীর্ঘ ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।মরহুম আলী হোসেন ছিলেন মীর মহল্লার মরহুম বাতুন উল্বা সাহেবের বড় ছেলে।তিনি দীর্ঘ সময় বাহরাইন প্রবাসী ছিলেন।প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে তিনি বানিয়াচং বড় বাজারে ব্যবসায়িক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন।ব্যবসার পাশাপাশি তিনি সরকারি ঠিকাদারি কাজের সাথেও জড়িত ছিলেন।এলাকায় একজন স্বজন ও পরোপকারী মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল।পরিবারে মা ও ছোট্ট ৪টি ভাই এবং নিজের স্ত্রী ও ৩ কন্যা সন্তান নিয়ে ছিলো তার সংসার।দুই কন্যা সন্তানের বিবাহ প্রদান করলেও ঘরে স্ত্রী ও ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে।এছাড়াও পরিবারে ছোট্ট এক ভাই বর্তমানে প্রবাসে বসবাস করছেন এবং ছোট আরেকটি ভাই দেশে ছুটি কাটাতে পরিবারে রয়েছে।তার পরিবারে সর্ব কনিষ্ঠ ভাই শিক্ষানুবিশ আইনজীবী ও আরেক ভাই নিজের কৃষি করে মা তাদের সংসার নিয়ে জীবন যাপন করে আসছিলেন।তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট