1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধ্বস,কৃষকের মাথায় হাত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না ফ্রান্স সাফ জানালেন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন পাইলট উদ্ধার অভিযান নিয়ে চরম উত্তেজনা ট্রাম্পের দাবির মুখে পাল্টা চ্যালেঞ্জ ইরানের বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন অবশেষে ১০ বছরের প্রেমের জয় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আমেরিকার সাথে কোনো ‘গোপন চুক্তি’ নেই, সাশ্রয়ী উৎস থেকেই তেল কিনবে সরকার পররাষ্ট্রমন্ত্রী বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ভোটের মাঠে থাকছেন বিচারিক ম্যাজিস্ট্রেট দেশের ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস নদীবন্দরে সতর্কতা জারি সংসদ অধিবেশন পুনরায় শুরু আলোচনায় জুলাই জাতীয় সনদ’ ও জনগুরুত্বপূর্ণ ইস্যু শামীম ওসমান ও হাছান মাহমুদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বড় শঙ্কা অর্থমন্ত্রীর বাড়তে পারে জ্বালানির দামও

ভিডিও সংবাদ 👇👇

ঠাকুরগাঁওয়ে আলুর বাজারে ধ্বস,কৃষকের মাথায় হাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদঁর উপজেলায় আলু চাষ করে বিপাকে পড়েছেন চাষ কারী কৃষকেরা। চলতি মৌসুমে আলুর ফলন ভাল হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না চাষিরা।কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন,এক বিঘা (৩৩ শতক)জমিতে আলু চাষ করতে প্রায় (৫৫০০০-৫৭০০০)হাজার টাকা খরচ হয়, কিন্তু আলুর দাম না থাকায় তা বিক্রি হচ্ছে (৩৮০০০-৪০০০০)হাজার টাকায়।এতে বিঘা প্রতি প্রায় (১৫০০০-১৭০০০)হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের।আলু চাষি আব্দুল মতিন বলেন, আমি এ বছর প্রায় ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি,আলুর ফলনও ভাল হয়েছে, কিন্তু আলুর দাম না থাকায় ভীষণ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। তিনি আরও বলেন, আলু চাষে যে পরিমাণ টাকা খরচ করেছি, এখন আলু বিক্রি করলে লাভ তো দূরের কথা খরচও উঠছে না।আমার ১০ বিঘা জমিতে প্রায় (১৫০০০০-১৭০০০০)হাজার টাকা লোকসান হচ্ছে।আলু চাষি আল-আমীন বলেন, ৪ বিঘা জমিতে আলু চাষ করেছি, আলুর ফলনও ভাল হয়েছে, কিন্তু আলুর দাম প্রতি কেজি (৮-৯)টাকা দরে বিক্রি করতে হচ্ছে।এতে আমার সার ও কীটনাশক দোকানের খরচও উঠতেছে না।বিঘা প্রতি প্রায় (১৫০০০-১৭০০০)হাজার টাকা লোকসান হচ্ছে।আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আলুর বাজার কয়েকদিন আগে ১১-১২ টাকা ছিল, কিন্তু হঠাৎ করে আলুর বাজার ৮-৯ টাকায় নেমে আসে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, আগে খালি বস্তার দাম ছিল ৮০-৮৫ টাকা, এখন সেই বস্তার দাম বেড়ে ১৬০-১৭০ টাকা হয়েছে। শুধু তাই নয়, গাড়ি ভাড়া বেড়েছে দিগুণ এবং আলুর ব্যবসায়ী কম হওয়ায় আলুর বাজারে এর কিছুটা নেতিবাচক প্রভাব পরেছে।এ বিষয়ে ঠাকুরগাঁও সদঁর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নাসিরুল আলম বলেন,বর্তমানে বৈশ্বিক কিছু সমস্যার কারণে আলুর বাজারে কিছুটা প্রভাব পরেছে,তবে আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যে বাজার কিছুটা স্বাভাবিক হবে। এই মূহুর্তে আমরা আলু চাষিদের আলু সংরক্ষণের জন্য পরামর্শ দিচ্ছি এবং তাদের নিয়মিত সহযোগিতা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট