1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
র‍্যাব থাকবে কি না তা সরকারের সিদ্ধান্ত আমাদের কাজ আস্থা ফেরানো নতুন মহাপরিচালক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

র‍্যাব থাকবে কি না তা সরকারের সিদ্ধান্ত আমাদের কাজ আস্থা ফেরানো নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক প্রভাতী বাংলাদেশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ভবিষ্যৎ এবং বাহিনীর সংস্কার নিয়ে মুখ খুলেছেন সংস্থাটির নতুন মহাপরিচালক (ডিজি) আহসান হাবিব পলাশ। তিনি জানিয়েছেন, র‍্যাব বিলুপ্ত হবে কি না, তা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দেড় বছরের কাজের ধারা বজায় রাখতে পারলে র‍্যাবের হৃত ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিচার বিভাগকে অসহযোগিতা নয় মানবাধিকার লঙ্ঘন ও ক্রসফায়ারের অভিযোগ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত নিয়ে এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, “বিচারিক প্রক্রিয়ায় কোনো তথ্য বা নথিপত্র চাওয়া হলে আমরা পূর্ণ সহযোগিতা করব। যা তথ্য আমাদের কাছে আছে, তা স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করা হবে।” তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি বলে তিনি জানান।

নিষেধাজ্ঞা ও সংস্কার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে আহসান হাবিব পলাশ স্বীকার করেন যে, অতীতে কিছু বিচ্যুতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের কাজের মাধ্যমেই সেই কালিমুছা মুছে দিতে চাই। সঠিক পথে পরিচালিত হলে ভবিষ্যতে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে আমরা বিশ্বাস করি।”

কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদ দমন দেশে ক্রমবর্ধমান কিশোর গ্যাং কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে র‍্যাব ডিজি বলেন, এদের আইনের আওতায় আনা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে পুলিশ ও র‍্যাব সম্মিলিতভাবে কাজ করছে। এছাড়া জলদস্যুতা, বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গিবাদ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সাফল্য গত তিন মাসের অভিযানের চিত্র তুলে ধরে তিনি জানান, গত ৯০ দিনে দেশজুড়ে অভিযান চালিয়ে ৩০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এসব ঘটনায় ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে জড়িত ২০ জনকেও আইনের আওতায় আনা হয়েছে।

পরিশেষে তিনি র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগের বিষয়ে বলেন, সঠিকভাবে পরিচালনা করা হলে এই বিশেষায়িত ইউনিট দেশের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট