1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক আ/হ/ত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক আ/হ/ত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক আহত।

শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত,
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ার ভিটা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিজান (১৮) নামে এক যুবক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ৮২৬ নম্বর পিলারের পাশে নিজ জমিতে ধানক্ষেতে সেচ দিচ্ছিলেন মিজান। এ সময় ভারতের গুমুতি ক্যাম্প থেকে দায়িত্বরত বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি ছোড়ে। এতে মিজান গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহত মিজান পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধবলসূতী এলাকার মফিজুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় উত্তেজিত জনতা ভারতীয় স্বদেপ বর্মন নামে এক নাগরিককে গরুসহ সীমান্ত এলাকা থেকে তুলে আনে।
ঘটনার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরীহ কৃষকের ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে তিস্তা ব্যাটলিয়নের ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট