1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

সাইফুল আলম।

প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই—নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের আজ দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া স্কুল ও কলেজের হলরুমে মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজী কনু মিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ রফিজ আলী।
সঞ্চালনায়
পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান আঙ্গুর ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার মেডিক্যাল অফিসার (এমওডিসি) ডাঃ মুজতবা তামীম আল মাহদী, সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার, অপরাজেয় বাংলাদেশ দোয়ারাবাজার শাখার ম্যানেজার আজমল হোসেন এবং পিএইচডি গবেষক নিলুফার ইয়াসমিন।

বক্তারা বলেন—
কৈশোরকাল একজন মেয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সাধারণত ১০ থেকে ১৯ বছর বয়সকে কৈশোরকাল বলা হয়। এই সময়ে হরমোনগত পরিবর্তনের কারণে দেহে নানা শারীরিক পরিবর্তন ঘটে—উচ্চতা বৃদ্ধি, স্তন বিকাশ, ঋতুচক্র শুরুসহ বিভিন্ন পরিবর্তন।

বক্তারা আরও বলেন, এই পরিবর্তনগুলো স্বাভাবিক হলেও অনেক কিশোরী সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা না পাওয়ায় বিভ্রান্তি, লজ্জা, ভয় এবং নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। তাই কিশোরীদের মানসম্মত ও কিশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময়ে দেহ দ্রুত বাড়তে থাকায় সুষম পুষ্টির প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ কিশোরীদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে। অন্যদিকে অপুষ্টি, রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা শিক্ষাজীবন, কর্মক্ষমতা এবং ভবিষ্যৎ মাতৃত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
বক্তারা মা-শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, পুষ্টি উন্নয়ন এবং কিশোরীদের সচেতনতা বৃদ্ধি—এসব বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট