1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন, ঘাতক দুলাভাই অন্তরের ফাঁসির দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন, ঘাতক দুলাভাই অন্তরের ফাঁসির দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শিশু শরিফা হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ এপ্রিল, সোমবার বেলা ১১টায় বাঙ্গাবাড়ী বাজার ও কলেজ থেকে শুরু করে দাঁড়িপাতা নূরানী মাদ্রাসা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শরিফার মাদ্রাসার সহপাঠীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে প্রায় আড়াই হাজারের অধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন, দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহিম, তোফাজ্জল হক, ডাক্তার আব্দুল গনি, ৩নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বক্তারা বলেন, ২৩ বছর বয়সী অন্তর, পিতা ইব্রাহিম, গ্রামের বাড়ি বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর—এই ঘাতক নির্মমভাবে শিশু শরিফাকে হত্যা করেছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার ফাঁসি কার্যকর করার দাবি জানান।মানববন্ধনে শরিফার সহপাঠীরা বলেন, “শরিফা একজন মেধাবী ও ভদ্র ছাত্রী ছিল। তার কথা-বার্তা ছিল অত্যন্ত সুমধুর। আমরা তার হত্যার বিচার চাই।মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম বলেন, “শরিফা আমাদের অত্যন্ত গুণান্বিত ছাত্রী ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যদি এভাবে আমাদের ছাত্রীরা নিরাপদ না থাকে, তবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই দ্রুত এই ঘাতকের ফাঁসি কার্যকর করতে হবে।এ সময় শরিফার মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং সবাই একই দাবিতে একমত পোষণ করেন। সাংবাদিকবৃন্দও এ ঘটনার ন্যায়বিচারের দাবি জানান।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট