1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী

দীর্ঘ দুই দশক ধরে আত্মগোপনে থাকা বরিশালের একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. খলিল হাওলাদার। তিনি আশরাফ আলী হাওলাদারের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ২০০৬ সালে বরিশালের উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত খলিল হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ভিন্ন পরিচয়ে বসবাস শুরু করেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকেন।সাম্প্রতিক সময়ে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন তথ্য পেয়ে র‍্যাব-৫ তার ওপর নজরদারি শুরু করে। পরে নিশ্চিত হয়ে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট