1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: পিরোজপুরে ‘রনি আইসক্রিম’ কারখানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বনদস্যুর গু/লি/তে কাঁকড়া শিকারি আ/হ/ত পহেলা বৈশাখ: ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক বাঁশখালীর মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ পুলিশের জালে আটক অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: পিরোজপুরে ‘রনি আইসক্রিম’ কারখানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বগুড়ায় র‍্যাব-১২’র পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলে ক্লাসরুম সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুরের ডাসারে ঝুলন্ত গৃহবধূর মরদেহ হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ

ভিডিও সংবাদ 👇👇

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: পিরোজপুরে ‘রনি আইসক্রিম’ কারখানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধিঃ পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার রানীপুর ব্রিজ সংলগ্ন পিরোজপুর-বরিশাল সড়কের পাশে অবস্থিত “রনি আইসক্রিম” নামের একটি কারখানার বিরুদ্ধে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছে।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) অনুমোদন, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি (BFSA) নিবন্ধন, ফায়ার লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র। যা দেশের প্রচলিত আইন অনুযায়ী খাদ্য উৎপাদনের জন্য বাধ্যতামূলক।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির উৎপাদন পরিবেশ অত্যন্ত নাজুক। আইসক্রিম তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, বিশেষ করে ট্রেগুলো জংধরা এবং অপরিষ্কার। স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, আইসক্রিম তৈরিতে স্যাকারিনসহ বিভিন্ন কৃত্রিম রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, আইসক্রিম একটি সংবেদনশীল দুগ্ধজাত খাদ্য হওয়ায় এতে ক্ষতিকর উপাদান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, “আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।”
অন্যদিকে, কারখানার মালিক রুস্তম প্রয়োজনীয় অনুমোদনের অভাব স্বীকার করলেও শিগগিরই সব কাগজপত্র সংগ্রহের আশ্বাস দিয়েছেন। তবে আইসক্রিমে স্যাকারিন ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
উল্লেখ্য, এ ধরনের কার্যক্রম খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর পরিপন্থী। এসব আইনের আওতায় জরিমানা, কারাদণ্ড এমনকি প্রতিষ্ঠান সিলগালার বিধান রয়েছে।
পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন আইনত দণ্ডনীয়। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট