1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাঁশখালীর মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ পুলিশের জালে আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বাঁশখালীর মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ পুলিশের জালে আটক

মোহাম্মদ আবুল বশর ক্রাইম রিপোর্টার  চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ আবুল বশর ক্রাইম রিপোর্টার  চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী থানার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩:৩০টার দিকে বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সরলের কাহারঘোনায় মাদক কারবারী ঘরজামাই রশিদের বিরুদ্ধে এলাকায় ক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং প্রশাসনের নজরে আসে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই বিভাস কুমার শাহার নেতৃত্বে এস আই রুবেল চন্দ্র সিংহ, এস আই আকবর ও এস আই রুহুল আমিনসহ স্পেশাল একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে রশিদ আহমদকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে কাহারঘোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা-কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এ রশিদ আহমদ পুরো শীলকূপ ও সরল ইউনিয়নের চোর, ডাকাত ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন বলেও জানা যায়। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে এবং তিনি কারাভোগ করেছেন বলেও জানা যায়।

এদিকে, তার গ্রেফতারের খবরে সরল ইউনিয়ন ও শীলকূপ এলাকার সচেতন মহল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর আশা, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় পূর্ব কাহারঘোনা এলাকাসহ আশপাশের অঞ্চল মাদকমুক্ত হবে এবং সামাজিক নিরাপত্তা ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট