1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
*কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ই/য়া/বা উ/দ্ধা/র* - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

*কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ই/য়া/বা উ/দ্ধা/র*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

*কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার*

মোহাম্মদ আবুল বশর
ক্রাইম রিপোর্টার
চট্টগ্রাম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিচ ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোহাম্মদ আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মোহাম্মদ আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের ঢাকা মেট্রো -ব -১১-২৩৮০ বাসটি জব্দ করা হয়।

আজ দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এস আই) মোহাম্মদ ইমরান হোসেন।

পুলিশ জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে বিপুল পরিমাণের হিরোইন ও ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর ক্রসিং এলাকায় সন্দেহ জনক বাসটি দেখে থামার সংকেত দিলেও না থামায় ধাওয়া করে বাসটি আটক করা হয়।

পরে বাসটি তল্লাশি চালিয়ে বাসটির পেছনে লোহার তৈরি বাক্সে লুকানো হলুদ রঙের ৮টি প্যাকেটে মোড়ানো প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি হেরোইন যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এবং ৭০টি নীল রঙের জিপারের ভেতরে লুকানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত ওই বাসের চালক, সুপারভাইজার এবং হেলপার। এছাড়াও তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের বড় চালানটি কক্সবাজারের অজ্ঞাত ২-৩ জনের কাছ থেকে নিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকায় অজ্ঞাত ২ জনের কাছে বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল স্বীকার করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট