1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত নওগাঁর সাপাহারে ৩ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও, ক্ষুব্ধ ভুক্তভোগীদের মানববন্ধন সাতক্ষীরার কলারোয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬ বিকেলে স্কুল ও মাদরাসার প্রধানদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন। দেওয়ান শরিফ ‘খাঁ’র স্ত্রী জয়নব বিবির বাৎসরিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে – *কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইন ও ৩৫ লাখ টাকার ই/য়া/বা উ/দ্ধা/র* অ/শ্লী/ল ভিডিও কেলেঙ্কারি: কাহালু প্রেসক্লাব সদস্য বহিষ্কার বিশ্ব স্বাস্থ্য দিবসে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা: মানসম্মত স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের আহ্বান রাজশাহীতে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় উল্টো অপবাদের অ/ভি/যো/গ এস এস সি ও সমমানের পরিক্ষা ২০২৬ সুষ্ঠ,সুন্দর ও নকল মুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রশংসনীয় পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার-নোয়াখালী :–

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে “সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় অর্জুনতলা ছিলোনিয়া এলাকার সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং রুহুল আমিন স্মৃতি ফাউন্ডেশনের সিইও মাস্টার আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য রামাদানুল হক বিজয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এছাড়াও উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন, কাশিপুর মাদ্রাসার মুহতামিম আব্দুল মাজেদ, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মজুমদার, সদস্য সচিব ইমরান হোসেন ভূঁইয়া এবং আহ্বায়ক রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় ৫নং অর্জুনতলা ইউনিয়ন ও পৌরসভার ৩নং ওয়ার্ডের একাংশসহ মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, হতদরিদ্র ও জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ৩৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী, সমন্বয়ক, আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও শিল্পপতিদের এ ধরনের কার্যক্রমে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট