1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বোয়ালিয়ায় র‍্যাবের অভিযানে জাল সার্টিফিকেট চক্রের দুই সদস্য গ্রেফতার, ইলেকট্রনিক ডিভাইসসহ বিপুল সরঞ্জাম উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বোয়ালিয়ায় র‍্যাবের অভিযানে জাল সার্টিফিকেট চক্রের দুই সদস্য গ্রেফতার, ইলেকট্রনিক ডিভাইসসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে জাল শিক্ষাগত সনদ ও মার্কশিট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। অভিযানে তাদের কাছ থেকে জালিয়াতি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণ, ভেজাল পণ্য ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি প্রতারণা ও জালিয়াতি চক্র দমনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার আলুপট্টি রোডে অভিযান চালায়। এ সময় অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই বোয়ালিয়া এলাকার বাসিন্দা।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় এবং তাদের এক সহযোগীর সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে জাল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব নকল সনদ তৈরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করত।অভিযান চলাকালে তাদের কাছ থেকে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং জাল সনদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে ধারণা করা হচ্ছে, তারা সংগঠিতভাবে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট