1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া-৬ উপনির্বাচন: রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে জামায়াত প্রার্থীর প্রশ্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া-৬ উপনির্বাচন: রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে জামায়াত প্রার্থীর প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জিহাদ কাজী  বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন।

বুধবার দুপুরে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সোহেল বলেন, বারবার সুনির্দিষ্ট অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ দিন দিন “কলুষিত ও ভীতিকর” হয়ে উঠছে এবং প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগে পক্ষপাতিত্ব করা হয়েছে। তার দাবি, কিছু প্রিজাইডিং অফিসার সরাসরি সরকারি দলের সাথে সংশ্লিষ্ট।

এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, কিছু সরকারি কর্মচারী প্রকাশ্যে একটি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। পাশাপাশি ভোটার ও নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের
ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

জামায়াত প্রার্থীর প্রধান দাবিগুলো:
১.পক্ষপাতদুষ্ট নির্বাচনী কর্মকর্তাদের অপসারণ।
২.ভোটগ্রহণে সিসি ক্যামেরা স্থাপন।
৩.পোলিং এজেন্টদের অধিকার নিশ্চিতকরণ।
৪.ভোটকেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখা।
৫.নির্বাচনের আগের রাতে অবৈধ প্রভাব প্রতিরোধ।
৬ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা‌
৭.ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।
তবে অনিয়মের আশঙ্কা থাকলেও ভোট বর্জনের কোনো পরিকল্পনা নেই বলে জানান সোহেল। তিনি বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করি এবং ভোটারদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, উপ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সদস্য সচিব ও জেলা নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, অধ্যাপক রফিকুল আলম, আল-আমিন, ইকবাল হোসেন, আব্দুস ছালাম তুহিন, শাহীন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট