1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

লতিফুল নয়ন ফারাজী উলিপুর উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে তিন ফসলি জমিতে গড়ে ওঠা ইটভাটার বিষাক্ত গ্যাসে অন্তত ২০ একর জমির ধানসহ বিভিন্ন সবজি ও ফল নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগ বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতি নিরূপণের কথা বললেও করলেও কৃষকেরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। ইটভাটার মালিক ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে ক্ষতিপূরণ নিরূপণ করে সমাধান করা কথা হলেও ইট ভাটার মালিক ধরাছোঁয়ার বাইরে থাকায় তা সম্ভব হচ্ছে না। কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণ দাবি করায় তাঁদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

ইটভাটাটি আবুল কালাম মন্ডল এ কেএম মেসার্স এন্টারপ্রাইজ নামে উলিপুর উপজেলার গূনাই গাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কালু ডাঙ্গা নেফরা গ্রামে অবস্থিত। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কুড়িগ্রাম রেজাউল করিমের তথ্যমতে, এই ইটভাটাটি অবৈধ। তাদের কাগজপত্র নেই পরিবেশ অধিদপ্তর কোন ছাড়পত্র নেই। পেট ভাটার মালিক প্রকৃতপক্ষে দ্বীন ইসলাম রুবেল কিন্তু ভাড়া হিসাবে আবুল কালাম মন্ডল চালান। তবে ইটভাটার মালিক দ্বীন ইসলামের মুঠোফোন যোগাযোগ করে পাওয়া যায়নি

কৃষকদের অভিযোগ, দুই সপ্তাহ আগে একেএএম ব্রিকসের আগুন নেভানোর জন্য বিষাক্ত গ্যাস ছাড়া হয়। এতে ভাটাসংলগ্ন উত্তর পাশের জমির ধান, সবজি, গাছের আমসহ বিভিন্ন ধরনের ফল নষ্ট হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ইটভাটার বিষাক্ত গ্যাসে অন্তত ৩০-৩৫ জন কৃষকের প্রায় ২০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া গত বছরও ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে স্থানীয় কৃষকদের ফসল নষ্ট হয়েছিল।

কৃষক দেনোনা বর্মণ বলেন, ও আব্দুর রহিম সহ উপস্থিত কয়েকজন জানান তাদের ইরি আবাদি জমি নষ্ট হয়ে গেছে অন্যরও নষ্ট হয়ে গেছে বিষয়টি নিয়ে গত ৫ এপ্রিল ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে ইট ভাটার মালিক বসার কথা ছিল কিন্তু তা বসেনি ইট ভাটার মালিক। বেশ কয়েকজন কিছু জানান জমিতে ব্রি-১০২ জাতের ধান রোপণ করেন। ধানের থোড় এসেছে। এমন সময় ভাটার ধোঁয়ায় সব ধান গাছ পুড়ে গেছে।

উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন এ প্রতিবেদককে জানান বিষয়টি আমি অবগত হয়েছি এবং ইট ভাটার মালিক কে বিষয়টি ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে । ক্ষতিপূরণ না দিলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট