1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফরিদপুরের সালথায় অবৈধ জ্বালানি মজুদ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় বেনাপোল বন্দরের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বৈঠক ফেনীতে অধিকার’র সমাবেশ: গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল নয়, অবিলম্বে আইনে পরিণতের দাবি নান্দাইল রোডে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: কার ছত্রছায়ায় বেপরোয়া উজ্জল মিয়া ? মাদারীপুর পৌরসভার আধুনিকায়নে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: শুরু হলো আরইউটিডিপি কর্মশালা ভয়ঙ্কর প্রতারণার চক্রের হাত থেকে মুক্তি পেয়ে ন্যায় বিচারের দাবিতে ঘুরছেন দপ্তরে দপ্তরে ফরিদপুরের সালথায় অবৈধ জ্বালানি মজুদ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নওগাঁয় ফুয়েল অ্যাপে তেল বিক্রি, মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাদারীপুরের কালকিনিতে অভিযানে ২৭ মন জাটকা জব্দ জনগণের সেবায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির

ভিডিও সংবাদ 👇👇

ফরিদপুরের সালথায় অবৈধ জ্বালানি মজুদ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার

ফরিদপুর জেলার সালথা থানার বালিয়া গট্টি বাজারে অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

অভিযানে গট্টি গ্রামের জুবায়ের (পিতা: আলেপ মুন্সি)-এর দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে প্রায় ২১৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই জুবায়েরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যথাযথ অনুমতি ছাড়া দাহ্য পদার্থ সংরক্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

অভিযানের সময় জুবায়ের তার ভুল স্বীকার করে বলেন, ভবিষ্যতে তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন এবং এ ঘটনাকে জীবনের একটি বড় শিক্ষা হিসেবে গ্রহণ করবেন। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, এই ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। দেশের কোথাও এ ধরনের অবৈধ কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট