1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর পৌরসভার আধুনিকায়নে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: শুরু হলো আরইউটিডিপি কর্মশালা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর পৌরসভার আধুনিকায়নে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: শুরু হলো আরইউটিডিপি কর্মশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মাদারীপুর পৌরসভার আধুনিকায়নে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: শুরু হলো আরইউটিডিপি কর্মশালা

​জহিরুল ইসলাম হৃদয়, মাদারীপুর জেলা প্রতিনিধি।

​মাদারীপুর পৌরসভাকে একটি আধুনিক ও জলবায়ু সহিষ্ণু নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর আওতায় প্রায় ৫ হাজার ৯০১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।
​বুধবার সকালে মাদারীপুর পৌরসভার হল রুমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন করা হয়। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
​প্রকল্পের মূল অবকাঠামো ও বরাদ্দ
​স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে ১ হাজার ৬৪১ কোটি টাকা। ২০২৪ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত মোট ৬ বছর মেয়াদে এই উন্নয়ন কাজ সম্পন্ন হবে।
​প্রকল্পের আওতায় যা যা থাকছে।
​সড়ক ও ড্রেনেজ: ৮৮০ কিমি সড়ক নির্মাণ ও ৪৮০ কিমি ড্রেন।
​আলো ও পথচারী সুবিধা: ৫৯৫ কিমি স্ট্রিট লাইট স্থাপন এবং ২০০ কিমি ফুটপাথ।
​পরিবহন ও বাজার: ১০টি বাস টার্মিনাল, ১০টি কিচেন মার্কেট ও ১০টি সুপার মার্কেট।
​বিনোদন ও সেবা: ১০টি পার্ক বা পাবলিক প্লেস, ১০টি কমিউনিটি সেন্টার এবং ২০টি আধুনিক পাবলিক টয়লেট।
​সেতু: প্রায় ২০০০ মিটার দীর্ঘ ব্রিজ বা কালভার্ট নির্মাণ।
​প্রকল্পের উদ্দেশ্য ও অনুমোদন,
​পৌরসভা সূত্র জানায়, গত ৭ অক্টোবর ২০২৪ তারিখে একনেক (ECNEC) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। এর আগে ২১ জুন ২০২৪ তারিখে বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরসের সভায় এটি অনুমোদন পায়।
​প্রকল্পের প্রধান লক্ষ্যসমূহ হলো::
১. জলবায়ু সহনশীল উন্নত নগর অবকাঠামো ও মৌলিক সেবা নিশ্চিত করা।
২. পৌরসভার সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা।
৩. নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা।
৪. টেকসই রক্ষণাবেক্ষণ ও পরিচালনার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি।
​পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে মাদারীপুর একটি উন্নত ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মডেল পৌরসভায় রূপান্তরিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট