1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইল রোডে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: কার ছত্রছায়ায় বেপরোয়া উজ্জল মিয়া ? - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইল রোডে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: কার ছত্রছায়ায় বেপরোয়া উজ্জল মিয়া ?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নান্দাইল রোডে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা: কার ছত্রছায়ায় বেপরোয়া উজ্জল মিয়া ?

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল রোড সংলগ্ন পংকরহাটি এলাকায় যেন আইনের কোনো অস্তিত্বই নেই। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন ও বাণিজ্য চালিয়ে যাচ্ছে উজ্জল মিয়া (পিতা: মৃত মধু মিয়া, মাতা: জোসনা বেগম)—এমন গুরুতর অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

স্থানীয়দের দাবি, উজ্জল মিয়া তার নিজ বাড়িকে মাদক আস্তানায় পরিণত করেছে। সেখানে প্রতিনিয়ত বসছে গাঁজা ও ইয়াবার আসর। শুধু নিজেই সেবন নয়, স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের হাতেও তুলে দিচ্ছে এসব ভয়াবহ মাদক। তার সাথে সবসময় ৩-৪ জন সহযোগী অবস্থান করে, যারা এই অবৈধ ব্যবসাকে আরও বিস্তৃত করছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই ঘটনাগুলো কোনো গোপন বিষয় নয়। এলাকাবাসীর মতে, স্থানীয় প্রভাবশালী মহল ও অনেক দায়িত্বশীল ব্যক্তির কাছেও বিষয়টি সুপরিচিত। তবুও দৃশ্যমান কোনো ব্যবস্থা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—
তাহলে কি এই মাদক ব্যবসার পেছনে রয়েছে কোনো শক্তিশালী সিন্ডিকেট? নাকি প্রভাবশালীদের ছত্রছায়াতেই চলছে এই অবৈধ কর্মকাণ্ড ?

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা এলাকায় দিনের পর দিন প্রকাশ্যে গাঁজা-ইয়াবা বিক্রি হয়, অথচ কেউ কিছু বলে না—এটা কি সাধারণ ঘটনা ?
নাকি এর পেছনে আছে অদৃশ্য শক্তির হাত ?

তারা আরও বলেন, এইভাবে চলতে থাকলে এলাকার তরুণ সমাজ ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হবে, যার দায় এড়াতে পারবে না কেউই।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে—
অবিলম্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট