1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাতলায় কিশোরীকে কেন্দ্র করে ধর্ষণ অভিযোগে কিশোর আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় কিশোরীকে কেন্দ্র করে ধর্ষণ অভিযোগে কিশোর আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ব্যক্তিগত স্বার্থ নয় দেশ ও জাতির কল্যাণে দরকার প্রকৃত আদর্শিক সংগঠন গাজীপুরে ঘুরতে বেরিয়ে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী সন্ধানে আকুতি পরিবারের যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি  সাফল্য ম/র/ণ ফাঁ/দ হয়ে দাড়িয়েছে,বগুড়া বেতগাড়ী বাইপাস, প্রতিনিয়ত কোন এক পরিবার হারাচ্ছে তাদের স্বজনকে। পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান এসএসসি পরীক্ষা ২০২৬ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর শ্যামনগরে রেকর্ডীয় জমির বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে ব্যাপক ক্ষতি শার্শায় বেনাপোল বন্দরের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বৈঠক

ভিডিও সংবাদ 👇👇

সোনাতলায় কিশোরীকে কেন্দ্র করে ধর্ষণ অভিযোগে কিশোর আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ মহিদুল ইসলাম সোনাতলা (বগুড়) উপজেলা প্রতিনিধি:

বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাকুল্লা দহপাড়া গ্রামে এক কিশোরীকে কেন্দ্র করে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকা আব্দুল বারী আকন্দ এর পুত্র আবু বক্কর সিদ্দিক এর (১৪)বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই পক্ষকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে অভিযুক্ত কিশোরকে কারাগারে প্রেরণ করেছে বলে জানা গেছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা দহপাড়া গ্রামের এক কিশোরীর পরিবারের পক্ষ থেকে একই গ্রামের এক কিশোরের বিরুদ্ধে জোরপূর্বক ঘরে নিয়ে আটকে রেখে অনৈতিক কাজ করার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযুক্ত কিশোর দাবি করে, সে ওইদিন রাস্তা দিয়ে মাঠের দিকে যাচ্ছিল। এ সময় তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং পরে একটি ঘরের ভেতরে আটকে রাখা হয়। তার ভাষ্য অনুযায়ী, তাকে সারাদিন সেখানে রাখা হয়েছিল।অন্যদিকে, কিশোর আবু বক্কর সিদ্দিক দাবি করেছে, অভিযুক্ত কিশোরীর সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। এ অবস্থায় বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিলে কিশোরীর বাবা থানায় এসে অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পর সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের থানায় নিয়ে আসে। পরে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ধর্ষণ অভিযোগে মামলা করে।পরবর্তীতে অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।সোনাতলা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন,অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।স্থানীয় সচেতন মহল বলছেন,যেহেতু ঘটনায় অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের নাম জড়িত,তাই বিষয়টি অত্যন্ত সংবেদনশীলভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট