1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নোয়াখালী সেনবাগে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের লিফলেট বিতরণ ও মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নোয়াখালী সেনবাগে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের লিফলেট বিতরণ ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নোয়াখালী সেনবাগে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের লিফলেট বিতরণ ও মানববন্ধন
“”””””””””””””””””””””””””””””””
মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার-নোয়াখালী :–

নোয়াখালীর সেনবাগে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে লিফলেটবিতরণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন “কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)”আয়োজনে জেলা কমিটি ও সার্বিক সহযোগিতায় সেনবাগ উপজেলা কমিটি।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটার দিকে সেনবাগ থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম, সেনবাগ উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়েল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা শাহজাহান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাইছুল ইসলাম মিঠু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ জাকের হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ এমাম হোসেন ভূঁইয়া।
এছাড়াও সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ হারুন, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান হারুন ও দুর্যোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মোতালেবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনার এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন দোকানপাটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করে তুলছে। এর ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট