1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ষাটোর্ধ বৃদ্ধ ১০ দিনেও মেলেনি খোঁজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ষাটোর্ধ বৃদ্ধ ১০ দিনেও মেলেনি খোঁজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

লৌহজংয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ষাটোর্ধ বৃদ্ধ ১০ দিনেও মেলেনি খোঁজ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাছ ধরতে গিয়ে খবির মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান পাননি।জানা যায়,গত ৩০ মার্চ রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের শুরপাড়া গ্রামে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন খবির মোল্লা।তিনি সেদিন রাতেই পুকুরে অবস্থান করার কথা বলে যান।এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

নিখোঁজ খবির মোল্লা একই উপজেলার হাট নওপাড়া গ্রামের বাসিন্দা।পেশায় তিনি একজন মৎস্যজীবী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।তার মেয়ে নাসরিন সুলতানা বিষয়টি নিয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।ডায়েরিতে উল্লেখ করা হয়,ঘটনার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।খবির মোল্লার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি,গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং স্বাস্থ্য মাঝারি গড়নের।তার মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কাঁচা-পাকা।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি টি-শার্ট ও নীল-সাদা চেক লুঙ্গি।পরিবারের সদস্যরা জানান,ঘটনার পরপরই আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয়।তবে কোথাও তার সন্ধান মেলেনি।স্থানীয়রাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ মো:মনিরুল ইসলাম বলেন

পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।তিনি আরও জানান,সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে।প্রয়োজনে আশপাশের থানা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে।পুলিশ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, দ্রুতই নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
এদিকে পরিবারের সদস্যরা প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট