1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নান্দাইলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, শোভাযাত্রার রুট, সাংস্কৃতিক আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, নান্দাইল মডেল থানার প্রতিনিধি এসআই সম্রাজ, পৌর প্রকৌশলী শাহানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক শামস-ই তাবরীজ রায়হান, সারওয়ার জাহান রাজিব, এ হান্নান আল আজাদ, আর. জে মিন্টু, মজিবর রহমান ফয়সাল, এটিএম হুমায়ুন কাদির কামালসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যে-
সকাল ৮:৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা অন্তর্ভুক্ত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করতে এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে আনন্দমুখর, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট