1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লাইসেন্স নবায়ন না করায় সোনাগাজীতে ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জ/রি/মা/না - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লাইসেন্স নবায়ন না করায় সোনাগাজীতে ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জ/রি/মা/না

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

লাইসেন্স নবায়ন না করায় সোনাগাজীতে ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

ফার্মেসির লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; সতর্কবার্তা সংশ্লিষ্টদের

ফেনীর সোনাগাজী উপজেলায় লাইসেন্স নবায়ন না করা এবং নানা অনিয়মের অভিযোগে “ডাকবাংলা ল্যাব”-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, সোনাগাজী উপজেলার ডাকবাংলা মোড়ে অবস্থিত এই ল্যাবটিতে দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালিত হচ্ছিল। পাশাপাশি ফার্মেসির বৈধ লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে গাফিলতির মতো একাধিক অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করে অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ডাকবাংলা ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে যথাযথ নিয়মনীতি মেনে চলার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ বলেন, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে অনিয়ম অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট