1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি (ভোকেশনাল)-২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল এবং নবাগত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, জীবনে সফল হতে হলে অধ্যবসায়, সততা ও নিয়মিত পরিশ্রমের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির, সাপাহার আল-হালাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দোয়া মাহফিল পরিচালনা করেন আরবি বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৫২ জন শিক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ২০ জন শিক্ষার্থী এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে এক আবেগঘন পরিবেশে দিনের কার্যক্রম শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট