1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগর সানজানা ক্রিকেট একাডেমির নতুন জার্সি উন্মোচন ও হস্তান্তর অনুষ্ঠান  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগর সানজানা ক্রিকেট একাডেমির নতুন জার্সি উন্মোচন ও হস্তান্তর অনুষ্ঠান 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

শ্যামনগর সানজানা ক্রিকেট একাডেমির নতুন জার্সি উন্মোচন ও হস্তান্তর অনুষ্ঠান

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা ) : শ্যামনগর সানজানা ক্রিকেট একাডেমির নতুন জার্সি উন্মোচন ও হস্তান্তর করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সানজানা ক্রিকেট একাডেমির নতুন বছরের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন,সুস্থ দেহমন গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নাই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে খারাপ কাজ শিশু-কিশোরদের মস্তিষ্কে জায়গা করতে পারে না।ক্রিকেট ও ফুটবলের জন্য শ্যামনগর উর্বর একটি অঞ্চল। এখানকার শিশু কিশোরী-কিশোরী ও তরুণ -তরুণীরা খেলাধোলাই  মনোনিকাশের মাধ্যমে শ্যামনগর কে তারা দেশের কাছে পরিচিত করে তুলতে পারে।একই সাথে শ্যামনগরের জন্য সুস্থ সমাজ বিনির্মাণে এই খেলাধুলায় অংশগ্রহণকারীরা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যেসব শিশু কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা মনোযোগী হবে এবং সাফল্য অর্জন করবে।শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সরকারি এ কর্মকর্তা আরো বলেন, কিছুদিন আগে বিদ্যালয়ের নারী  ক্রিকেটাররা বিভাগীয় পর্যায়ের উন্নীত হওয়ার মাধ্যমে শ্যামনগরের মুখ উজ্জ্বল করেছে। তাদের পতঙ্গ অনুসরণ করে অন্যরাও শ্যামনগরকে সারা বাংলাদেশের কাছে প্রতিনিধিত্ব করতে পারে।
সানজানা ক্রিকেট একাডেমির পরিচালক সামিউল মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক রাশেদ হোসাইন।এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সানজানা ক্রিকেট একাডেমির সদস্যদের হাতে নতুন বছরের জার্সি উঠিয়ে দেন। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দামা ক্রিকেট একাডেমির প্রশিক্ষক ইয়াসিন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম রমিজ রেজা ও ইয়াসিন আকরামসহ শ্যামনগর ক্রিকেটে আছে শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশনের সাবেক খেলোয়াড় রাজু, সাইফুল এবং একাডেমির নারী ও পুরুষ প্রশিক্ষনার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট