1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরের শার্শায় ছোট নিজামপুর গ্রামের চোরাকারবারী আলামিনকে ২টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

যশোরের শার্শায় ছোট নিজামপুর গ্রামের চোরাকারবারী আলামিনকে ২টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ আলামিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে কোদালিয়া ঈদগাহের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন শার্শার ছোট নিজামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয় ঈদগাহের রাস্তার সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ভাবে আলামিনকে আটক ও তার দেহ তল্লাশি করে দুইটি স্বর্ণের বার (যার ওজন ২৪০.৬০ গ্রাম) ও দাম    ৪৪ লাখ ৮৯ হাজার ৩শ’ ৫৫ টাকা। এ ছাড়া তার কাছ থেকে নগদ ৫ হাজার ৭০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন জানিয়েছেন, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আলামিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। বিকেলে থানা পুলিশ আটক আলামিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট