1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে শাহ সিমেন্ট এর ট্রাকে চোরাই তেল বিক্রি -এ প্রকাশ্যে অনিয়ম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে শাহ সিমেন্ট এর ট্রাকে চোরাই তেল বিক্রি -এ প্রকাশ্যে অনিয়ম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

লৌহজংয়ে শাহ সিমেন্ট এর ট্রাকে চোরাই তেল বিক্রি -এ প্রকাশ্যে অনিয়ম

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে- প্রকাশ্যে চোরাইভাবে তেল বিক্রির অভিযোগ উঠেছে একটি পণ্যবাহী ট্রাককে কেন্দ্র করে।অভিযোগ অনুযায়ী,শাহ সিমেন্ট-এর পণ্য পরিবহনকারী একটি ট্রাক থেকে নিয়মিত তেল বিক্রি করা হচ্ছে।ঘটনাটি ঘটেছে লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ি বাজার সংলগ্ন মেইন সড়কে।স্থানীয় সূত্র জানায়,ঢাকা মেট্রো ড ১১-৪০৬০ নম্বরের ট্রাকটি সড়কের পাশে থামিয়ে তেল নামানো হয়।এরপর গোপনে সেই তেল বিক্রি করা হচ্ছে।

দিনের আলোতেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান,কোনো ধরনের ভীতি ছাড়াই চালক ও সহযোগীরা তেল বিক্রি করছিলেন।ঘটনাটি নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।অনেকে মোবাইলে ভিডিও ধারণও করেছেন বলে জানা গেছে।চালকের সঙ্গে কথা বললে তিনি দাবি করেন,মালিকের অনুমতি নিয়েই এ কাজ করা হচ্ছে।

কম বেতনের কারণে অতিরিক্ত আয়ের জন্য এমন কাজ করতে বাধ্য হন বলেও জানান তিনি।তিনি স্বীকার করেন,এটি বিচ্ছিন্ন ঘটনা নয়,বরং নিয়মিতই তেল বিক্রি করা হয়।এ ঘটনায় পরিবহন খাতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নতুন করে সামনে এসেছে।স্থানীয়দের অভিযোগ,এ ধরনের কর্মকাণ্ডে সড়ক পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা বাড়ছে।এতে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।তবে সচেতন মহল বলছে,দ্রুত তদন্ত না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে।বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।এলাকাবাসী দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পাশাপাশি সড়কে নিয়মিত অভিযান পরিচালনারও আহ্বান জানানো হয়েছে।তারা বলছেন,অবৈধ তেল বেচাকেনা বন্ধে কঠোর নজরদারি এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট