
যশোরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-২৬ এর শুভ উদ্বোধনী
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়াম শুরু হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। তাঁর উপস্থিতিতে আয়োজনটি আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একটি শক্তিশালী মাধ্যম। ক্রীড়া চর্চা শৃঙ্খলা, দলগত চেতনা এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলে, যা একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ব্যবস্থাপনায় ছিল যশোর জেলা ক্রীড়া সংস্থা।
তরুণদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনের প্রত্যাশায় এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।