1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মনপুরায় ‘আমাদের সময়’ প্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা: থানায় অভিযোগ  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের পাশে সুবিপ্রবি ছাত্রদল মনপুরায় ‘আমাদের সময়’ প্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা: থানায় অভিযোগ  সাতক্ষীরার তালায় প্রেসক্লাবের নির্বাচনে: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক,সাংগঠনিক জাহাঙ্গীর কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পূনমিলনী, দোয়া মাহফিল সম্পন্ন  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ লৌহজংয়ে প্রয়াত সাংবাদিক সামসুদ্দিন পাঠান স্মরণে আলোচনা সভা  আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃ ত্যু ঢাকা ধামরাই উপজেলা, ৪ নং যাদবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড পাঁচ বাঁশকোঠা ও গক্ষুরা জামে মসজিদ এর শুভ উদ্বোধন  সালথায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম মূলহোতা মাদক সম্রাট নুরু গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

মনপুরায় ‘আমাদের সময়’ প্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা: থানায় অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ নিরব,মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা 

ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সজীব মোল্লা নামে এক সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে। গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে ৫.৩০ মিনিটের সময় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘মডেল ফার্মেসি’র সামনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী সজীব মোল্লা জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এই হামলার ঘটনায় তিনি বাদী হয়ে মনপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পেশাগত কাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় যান সংবাদকর্মী সজীব মোল্লা। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘মডেল ফার্মেসি’র মালিক পলাশ ফরাজি অতর্কিতভাবে সজীব মোল্লার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ অজুহাতে পলাশ ফরাজি ওই সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিক লাঞ্ছিত ও মারধর করেন।

আহত সংবাদকর্মী সজীব মোল্লা জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই মডেল ফার্মেসির মালিক পলাশ ফরাজি আমার ওপর চড়াও হন এবং বর্বরোচিত হামলা চালান। একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্য দিবালোকে এমন হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।”

হামলার পর স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে দোষী পলাশ ফরাজিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে মনপুরা থানা পুলিশ জানায়, সংবাদকর্মীর ওপর হামলার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট