1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মোহনপুরে ভ্যানচালক আলমগীর হ/ত্যা: অভিযানের ৫ ঘণ্টার মধ্যেই ধরা প্রধান আ/সা/মি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মোহনপুরে ভ্যানচালক আলমগীর হ/ত্যা: অভিযানের ৫ ঘণ্টার মধ্যেই ধরা প্রধান আ/সা/মি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোহনপুরে ভ্যানচালক আলমগীর হত্যা: অভিযানের ৫ ঘণ্টার মধ্যেই ধরা প্রধান আসামি

অপু দাস,ব্যুরো প্রধান, রাজশাহী।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সংঘটিত ভ্যানচালক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-৫ সিপিএসসি ও মোহনপুর থানা পুলিশের যৌথ আভিযানিক দল। দ্রুত এই গ্রেফতার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ ঘটনাতেও দ্রুত ব্যবস্থা নেয় সংস্থাটি।
হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব-৫ সিপিএসসি আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামি মো. মজিবর রহমান মোহনপুর থানার বেলগাছি পাঠক ক্লাব এলাকায় আত্মগোপনে রয়েছে।
এই তথ্যের ভিত্তিতে ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-৫ এবং মোহনপুর থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ঘটনার দিন ভোরে তিনি প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হন। সকাল প্রায় ৮টার দিকে মজিবর রহমান ও তার সহযোগীরা তানোরের কালিগঞ্জ হাট এলাকা থেকে তার ভ্যানে ওঠে এবং মোহনপুরের বেলগাছি এলাকায় আসে।
পথিমধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসামিরা আলমগীরকে ইট ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই আসামিরা পালিয়ে গেলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট