1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে তিন সাংবাদিকের বি/রু/দ্ধে মি/থ্যা মা/ম/লা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে তিন সাংবাদিকের বি/রু/দ্ধে মি/থ্যা মা/ম/লা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

লৌহজংয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,দৈনিক নিরপেক্ষ পত্রিকার ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটককৃত ২ জন চোরের ভিডিও ও সংবাদ সংগ্রহো করতে যান। রাতেই গণপিটুনিতে ওই দুই চোর মারাত্মক আহত হয়।

সুরুজ সকাল ৯টায় সেখানে উপস্থিত হয়ে ভিডও সংগহে করেন। পরে ওই দুই চোর মারা গেলে সাংবাদিক সুরুজকে ওই নিহত ২ চোরের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। তাকে ওই মামলায় ৬ নম্বর আসামী করা হয়। অথচ ভিডিতে সুরুজকে দেখা গেছে চোরদের যেনো কেউ মারাপিট না করে এই কথা বলতে।ওই রাতে পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা রাতে ঘটনাস্থলে পৌছেনি বলে জানা যায়।

যদি সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌছতো তবে ওই দুই চোর হয়তো মারা যেতোনা।এদিকে মুন্সীগঞ্জের এনটিভি প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জর সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন ও দৈনিক বাংলাদেশ প্রতিনিধি প্রত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ-এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মানবববন্ধন থেকে এই মামলা প্রত্যাহারের দাবী ও তীব্র প্রতিবাদ জানানো হয়। মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহনের ভিডিওসহ সংবাদ প্রকাশ করলে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

এসকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান:সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল,লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু,লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া,উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ, সাংবাদিক সোহেল রানা,মো:স্বপন,মো:জাহিদ হাসান, মো:সুবিন,আবু বকর সিদ্দিক,আব্দুর রাজ্জাক হোসেন সুমন,শেখ মো:রাকিব,শেখ মো:কাওছার,নবীন হোসেন ও পিংকি রহমান প্রমূখ।এছাড়া সাংবাদিক সুরুজের স্ত্রী সহ কিছু সংখ্যক এলাকাবসী মানবন্ধনে অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট