1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চট্টগ্রামে র‍্যাব-৭ এর অভিযান ৫ লাখ ইয়াবাসহ ৯ জন গ্রেফতার ৫ জনই রোহিঙ্গা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

চট্টগ্রামে র‍্যাব-৭ এর অভিযান ৫ লাখ ইয়াবাসহ ৯ জন গ্রেফতার ৫ জনই রোহিঙ্গা

মোহাম্মদ আবুল বশর ক্রাইম রিপোর্টার,
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আবুল বশর ক্রাইম রিপোর্টার,

চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নং ঘাট এলাকায় ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে ৫ জনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০/১১ টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন রোহিঙ্গা নাগরিক কক্সবাজারের উখিয়া ১৫ নম্বর শরণার্থী ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০ নম্বর ক্যাম্পের সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) এবং মো. ইসমাইল (৪০)। এ ছাড়া গ্রেপ্তারকৃত চার বাংলাদেশি হলেন কক্সবাজারের মহেশখালী থানার জালিয়া পাড়া বাঘকাটাঘোনা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে শাহ আলম (৩৫), টেকনাফ থানার দক্ষিণ পাড়া গ্রামের মৃত আলী উল্লাহর ছেলে আজম উল্লাহ (৫৭), একই গ্রামের সিদ্দিক আহম্মদের ছেলে মো. ফারুক (২৫) এবং ডেইল পাড়া গ্রামের মৃত মোজাহেরুল হকের ছেলে ছানাউল্লাহ (৫৭)।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা আসার খবরে গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারে অভিযান চালানো হয়। র‍্যাবের অভিযানের সময় ট্রলারটির মাছের স্টোর থেকে ইয়াবাভর্তি তিনটি বস্তা জব্দ করা হয়। এসব বস্তা খুলে ইয়াবার ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতি কার্ডে ১০ হাজার করে মোট ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায় বলে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান নিশ্চিত করেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ, মো. কাসিম, মো. ইসমাইল, শাহ আলম, আজম উল্লাহ, মো. ফারুক এবং ছানাউল্লাহ বেশ কিছুদিন ধরে ইয়াবার কারবারে জড়িত বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত ৫ লাখ পিস ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট