1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাইত কান্দি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

হাইত কান্দি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হারাধন চক্রবর্তী, মীরসরাই।
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

হারাধন চক্রবর্তী, মীরসরাই।

মীরসরাই উপজেলায় হাইতকান্দি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা দলের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা কমর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা মজুমদার। ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের আয়োজনে হাইতকান্দি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।অংশগ্রহণ কারী বালক ১২ দল,বালিকা ১২ দল বিভিন্ন রাউন্ডে জয়ী হয়ে ফাইনাল খেলায় বালক দল দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ বালিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়।এবং বালিকা দল কমর আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বালিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে।

খেলায় বালক দলে দক্ষিণ বালিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে কমরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ ট্রফি অর্জন করে।
অপরদিকে, বালিকা দলে দক্ষিন বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক দলে দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিশুদের শারীরিক মানসিক ও মেধার বিকাশে প্রতিবছর দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মীরসরাই উপজেলার আহবায়ক জনাব আবদুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ডা: মোহাম্মদ সেলিম উদ্দিন, জনাব,জনাব আবদুল রহিম বেলাল, জনাব মেজবাউল আলম পারভেজ। টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ক্রীড়ানুরাগী জনাব সালা উদ্দীন।

হাইতকান্দি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী, ছাত্র অভিভাবক ও ক্রীড়াপ্রেমি দর্শকগণ উপস্থিত থেকে শিশুদের এই প্রাণবন্ত খেলা উপভোগ করেন। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাষ্টার জনাব মো: আলী ফরহাদ। পড়াশোনার পাশাপাশি বেশি বেশি ফুটবল খেলার আয়োজন করার পরামর্শ দেন বক্তরা। দিনব্যাপী খেলার রেফারীর দায়িত্ব পালন করেন বালিকা দলে সুমন বড়ুয়া সহকারী শিক্ষক দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক দলে সুমন কর্মকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তর বালিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন কানু চন্দ্র দাস সহকারী শিক্ষক মহালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলকে ইউনিয়ন চ্যাম্পিয়ন ট্রফি ও ইউনিয়ন রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়। স্ব স্ব দলের পক্ষে প্রতিষ্ঠান প্রধান ও দলের কোচ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে ট্রফি গ্রহন করেন এবং উৎসব মুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ের বিজয়ী দলগুলো পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট