1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে তংচঙ্গা ও চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু, নদীতে ফুল ভাসানোর আয়োজন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে তংচঙ্গা ও চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু, নদীতে ফুল ভাসানোর আয়োজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, স্টাফ রিপোর্টার

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় তংচঙ্গা ও চাকমা সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব বিজু উপলক্ষে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেছে।

রবিবার সকাল ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে আলীকদম সেনানিবাস (৩১ বীর) সংলগ্ন মাতামুহুরী ব্রিজের নিচে মাতামুহুরী নদী এবং উপজেলার আমতলী ঘাট সংলগ্ন তৈন খালে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এবারও দুই সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত লোকজন নদীর পানিতে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন।

তাদের বিশ্বাস, নতুন বছরের শুরুতে জলবুদ্ধের উদ্দেশ্যে ফুল নিবেদন করলে পুরনো বছরের সব দুঃখ, জরা ও পাপ ধুয়ে-মুছে যায় এবং নিজের, পরিবারের ও সমগ্র বিশ্বের মঙ্গল সাধিত হয়।

এ সময় উভয় স্থানে তংচঙ্গা ও
চাকমা সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে নদীর বুকে ভেসে ওঠা ফুলের সমারোহ এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান উৎসব বিজু, যা পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট