1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চেয়ারম্যান পদে জনতার প্রার্থী হতে চান যুবদলনেতা সাইদুল ইসলাম রাজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

চেয়ারম্যান পদে জনতার প্রার্থী হতে চান যুবদলনেতা সাইদুল ইসলাম রাজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

চেয়ারম্যান পদে জনতার প্রার্থী হতে চান যুবদলনেতা সাইদুল ইসলাম রাজ

ইছাহাক হোসেন,, শাহজাদপুর বেলকুচি (সিরাজগঞ্জ):প্রতিনিধি

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার ৯ নং খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম (রাজ)।
সাইদুল ইসলাম রাজ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ার পর নানাভাবে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। সরাসরি ও অনলাইন প্লাটফর্মে তিনি নিজে এবং তার সমর্থকেরা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে তিনি পরিচিতজন, শুভাকাঙ্ক্ষীদের সাথে যোগাযোগ করছেন, দোয়া ও সমর্থন কামনা।
সাইদুল ইসলাম রাজ দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভাবে যুক্ত থাকার মাধ্যমে এলাকায় পরিচিত হয়ে উঠেন। তিনি এনায়েতপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। এরপর এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব হয়েছেন। আওয়ামী লীগের বিগত শাসনামলে রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন, সংগ্রামে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, তার চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি নানা শ্রেণি পেশার মানুষের মাঝে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। সাইদুল ইসলাম রাজ চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার ব্যাপারে তার সমর্থকেরা বেশ আশাবাদী।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম রাজ বলেন, দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমি জনতার প্রার্থী হতে চাই। যদি খুকনী ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেন, তাহলে
আমি ইউনিয়ন বাসীর ডোর টু ডোরে ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা পৌঁছে দিব ইনশা আল্লাহ।
আমার ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি গ্রামকে মাদক মুক্ত রাখবো । আমার ইউনিয়নবাসী কাউকে মাদক সেবন করতেও দেবো না এবং মাদক সম্রাট বদি হতে দেবো না। যারা মাদক কারবার করবে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে ।
সাইদুল ইসলাম রাজ আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি কেবল ক্ষমতার মাধ্যম নয় বরং মানুষের কল্যাণে কাজ করার একটি মহান দায়িত্ব। প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরনে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং কোনভাবেই নীতি ও আদর্শ থেকে এক বিন্দু পিছু পা হব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট