1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া শহরের ১৫নং ওয়ার্ডে মাদকের দৌরাত্ম্য, ধ্বংসের পথে যুবসমাজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ। :ঢাকা জেলার ধামরাই থানা কালামপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ওটি সেকশন সীলগালা মাদারীপুর সদর ও কালকিনি থানার বিশেষ অ/ভি/যা/ন, আ/ট/ক ২১ ফেনীতে জরাজীর্ণ আদালত ভবন নিয়ে ক্ষোভ নতুন ভবনের দাবিতে আইনজীবীদের মানববন্ধন বগুড়া শহরের ১৫নং ওয়ার্ডে মাদকের দৌরাত্ম্য, ধ্বংসের পথে যুবসমাজ যশোরের শার্শা উপজেলায় নাভারণ বাজারে স্বর্ণের দোকানে চুরির চেষ্টা দুই চোর আটক, কাহালুর চারমাথায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুইজন গ্রেফতার নকলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন সাবেক এমপি সুলতানা আহমেদ

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া শহরের ১৫নং ওয়ার্ডে মাদকের দৌরাত্ম্য, ধ্বংসের পথে যুবসমাজ

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শহরের গুরুত্বপূর্ণ ১৫নং ওয়ার্ড বর্তমানে মাদক ও জুয়ার ভয়াবহ দৌরাত্ম্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। ওয়ার্ডের চারমাথা, মধ্য পালশা, গাজী পালশা ও পশ্চিম পালশা এলাকাকে ঘিরে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব এলাকায় দিনের বেলাতেই মাদকের রমরমা ব্যবসা চলছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এসব এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে মাদক ব্যবসায়ীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এর প্রভাবে এলাকার তরুণ ও যুবসমাজ ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এলাকাবাসী জানান, মাদক ও জুয়ার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধও বেড়ে যাচ্ছে। সন্ধ্যার পর অনেকেই নিরাপত্তার অভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভয় পাচ্ছেন। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনের দৃশ্যমান অভিযান না থাকায় মাদক কারবারিরা প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান এবং স্থায়ীভাবে মাদক ও জুয়ার আড্ডা বন্ধের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সচেতন নাগরিকরা বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে ১৫নং ওয়ার্ডের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট