
দুর্গাপুর পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ।
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজামাল মিঠুর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মৃদুল গোস্বামীর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ নির্বাচনে প্রধান নির্বাচনীয় এজেন্ট ব্যারিস্টার মোঃ আবু বকর সিদ্দিক রাজন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই সময়কে কাজে লাগিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন,
“বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। আর নবীন শিক্ষার্থীদের বলবো—শৃঙ্খলা মেনে চলবে, শিক্ষকদের সম্মান করবে এবং স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজেদুর রহমান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও অভিভাবক সদস্য শিহাব রাসেল লিটন, পানানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহজাহান আলম এবং রাজশাহী জেলা বিএনপির সাংস্কৃতিক দলের সদস্য ইমদাদুল হক।
সভাপতির বক্তব্যে পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল গোস্বামী বলেন,
“পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠুক। বিদায়ী শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখে এবং নবীন শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানের গৌরব ধরে রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা। শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।