1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন।

সাইফুল আলম।
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।

আজ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া স্কুল ও কলেজে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“কর্মক্ষেত্রে নারী” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মাষ্টার আয়ুবুর রহমান স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কনু মিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মাষ্টার রফিজ আলী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান (আঙ্গুর)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওলিউর রহমান, হাফিজ আমিন উদ্দিন, জমির আলী, লাল মিয়া, মোশাহিদ আলী মামুন, আরশ আলী, মাষ্টার জয়নাল আবেদিন, মাষ্টার নিজাম উদ্দিন, মাষ্টার জুলফিকার, সাংবাদিক সাগর, মাষ্টার এনামুল হক, আব্দুর রহিম, রুহুল আমিন হৃদয়, সাংবাদিক সাইফুল আলম সহ আরও অনেকে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কথার জড়তা দূর করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ ঘটে এবং যুক্তিবাদী চিন্তাভাবনা গড়ে ওঠে।
বক্তারা আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতায় “কর্মক্ষেত্রে নারী” বিষয়ে পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশগ্রহণ করে। এতে পক্ষে দল প্রথম স্থান অর্জন করে এবং বিপক্ষে দল দ্বিতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট