1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বর্ষবরণে রশীদপুর উচ্চ বিদ্যালয়: কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, সেরা দুইজন পেল সাইকেল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বর্ষবরণে রশীদপুর উচ্চ বিদ্যালয়: কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, সেরা দুইজন পেল সাইকেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

বর্ষবরণে রশীদপুর উচ্চ বিদ্যালয়: কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, সেরা দুইজন পেল সাইকেল

জামালপুর জেলা প্রতিনিধি মোঃ আজাদ হোসেন নিপুঃ-

জামালপুর সদর উপজেলার রশীদপুর উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোছাঃ মাসুমা আরমিন মিতু, সভাপতি – রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ, দিগপাইত, জামালপুর । শুরুতে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরনের সময় জানা যায়, সপ্তম শ্রেণি থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সর্বোচ্চ নম্বর পাওয়া দুই শিক্ষার্থী—একজন ছেলে ও একজন মেয়েকে—উৎসাহ হিসেবে দুটি সাইকেল দেওয়া হয়েছে। পুরস্কার ২ টি রশীদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ জামিল হাসান তাপসের পক্ষ থেকে দেওয়া হয়। সিরাতুল মুনতাহা শারিকাকে (১০ম শ্রেণী) পুরস্কার দেন এডভোকেট জামিল হাসান তাপসের সহধর্মিণী জনাবা সুলতানা নাসরিন মুক্তা, শিক্ষিকা মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং মুমিনুল ইসলাম মাসুদকে (৯ম শ্রেনী) এডভোকেট জামিল হাসান তাপসের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
দুইটি (০২ টি) সাইকেলই জামালপুর সদর উপজেলার সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী জনাবা মাসুমা আরমিন মিতু স্ব হস্তে শিক্ষার্থীদের উপহার দিয়েছেন।
আয়োজকদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

দিনটির শুরুতেই সকাল থেকেই শিক্ষার্থীরা রঙিন করে স্কুলটি। নানান বর্নাঢ সাজে সজ্জিত ছিলো পুরো স্কুল মাঠ। নয়টার (০৯ঃ০০ টা) দিকে রশীদপুর উচ্চ বিদ্যালয়ের ব্যানারে বৈশাখী আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে যা, রশিদপুর ক্ষেত্রীপাড়া হয়ে রামদেব বাড়ি গনির মোড় থেকে রশিদপুর চৌরাস্তা প্রদর্শনী করে স্কুল মাঠে জমায়েত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট জামিল হাসান তাপসসহ অন্যরা। তাঁরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধান অতিথির মাধ্যমে জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের কাছে নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন সহায়তা কামনা করেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোঃ সিরাজুল ইসলাম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তবে প্রতিষ্ঠার পর থেকে দৃশ্যমান বড় ধরনের কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট